আমাদের নিজস্ব রঙধনু
আমাদের নিজস্ব রঙধনু
হাতের তালুতে নিশব্দে রঙধনু গুঁজে দিয়ে,
শেষবার সে বলেছিল,
দেখা হবে।
আমি হাত বাড়িয়ে,
সন্ধ্যার কিছু গুচ্ছ মেঘ নিয়ে
তার ভেঁজা চোখ মুছে দিতে চেয়েছিলাম,
কিন্তু আমার উদগ্রীব আঙুল মেঘ স্পর্শ করেনি।
অধরা মেঘ থেকে চোখ ফেরাতেই,
চেয়ে দেখি, সে নেই।
সেই থেকে আমি আর হাতের মুঠি খুলি না,
ভয় হয়, আমাদের নিজস্ব রংধনু টাও
যদি শেষে হারিয়ে যায়,
দেখা হলে, তাকে কি উত্তর দেবো।
মাহফুজুল হক জগলুল
১৩ এপ্রিল, ২০২৬