গোলাপি মশারির কারাগারে আটক ক্লাউড মনেট

মোগলটুলীর মশারিপট্টির গোলাপি মশারির কারাগারে আটক ক্লাউড মনেটের মুগ্ধকর তৈলচিত্র। সুকুমারবৃত্তি আর কতোকাল নিষ্পেষিত হবে গার্হস্থ্যের এঁদো নির্মমতায়? জীবনানন্দ দাশের বিভোর স্বপ্নচারিতাও এক দিন বিকেলবেলায় হঠাৎ পিষে যায় কলকাতার ব্যস্ত ট্রামের লোহার চাকায়। গৃহ তাঁকে ধরে রাখতে পারেনি কোনো দিন।

যাপিত জীবনের গার্হস্থ্য কি বিনষ্ট করে সৃষ্টিশীলতার অংকুর?

ঘর শব্দটি কবিতার মাঝখানে এলেই
আমি আর তার দরোজা দেখতে পাই না,
অথচ
জানালার ওপাশেই নিম গাছ
নিম গাছে বসে আছে ইষ্টিকুটুম পাখি।

৩৩ বছর আগে ছাত্রজীবনে কলকাতা বইমেলা থেকে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি সাদা মলাটের পাতলা কবিতার বই কিনেছিলাম, এই কবিতাটি সেখানে ছিল, সম্পূর্ণ স্মৃতি থেকে এখন লিখলাম, অনেক খোঁজাখুঁজির পরও কবিতাটি খুঁজে পাচ্ছি না, কেউ ভুল ধরিয়ে দিলে ভালো হতো।

জুন ১৯,২০২০

আরও পড়ুন