মিলিয়ন ডলার হাসি

‘মিলিয়ন ডলার হাসি’ বলে আমেরিকায় একটা কথা খুব প্রচলিত। আমেরিকার মনস্তত্ত্বে যেহেতু টাকাকে মোটামুটি ঈশ্বরের মর্যাদা দেওয়া হয়, তাই প্রায় সব কিছুই তারা পরিমাপ করে টাকার হিসাবে। ছবির এই মানুষটির সঙ্গে আমার দেখা হয়েছিল জামালপুর জেলার মেলান্দহ উপজেলার দুরমুট গ্রামে। দুপা-ই সম্পূর্ণ গোড়া থেকে কাটা, পেটের ওপর ছোট্ট অ্যালুমিনিয়ামের গামলায় মাত্র ৭০-৮০ টাকার ভিক্ষার সঞ্চয় নিয়ে এমন হাসি কে হাসতে পারে!

এক ডলারের মালিকের এই হাসিকে কি মিলিয়ন ডলার হাসি বলা যায়?

২৭ জুন, ২০২০

আরও পড়ুন