অস্ত্র জমা দেবো না

অস্ত্র জমা দেবো না

ও বিরল কিশোরী
এই নিরালা সন্ধ্যায়,
যতোই বাঁধো না তুমি স্নেহের তিয়াষে
অস্ত্র জমা দেবো না আমি ওই
খল সন্ন্যাসীর হাতে।
তুমি তো জানো না এখন নিঠুর সময়
কাপালিক মেতে আছে কঠিন খেলায়।
ভালোবেসে তুমি চাইলে
আমি ফুল হবো,
আমি হবো নদী,
ভালোবেসে তুমি চাইলে আমি মরে যাবো,
তবু অস্ত্র জমা দেবো না আমি ওই
খল সন্ন্যাসীর হাতে।
তুমি তো জানো না এখন নিঠুর সময়
কাপালিক মেতে আছে কঠিন খেলায়।

জানুয়ারি, ১৯৮৫

 

আরও পড়ুন