আলমগীর জলিল খোকন

জীবনের যেকোনো পরিস্থিতিতেই যে ভদ্র থাকা যায়, নিম্নস্বরে অত্যন্ত সুন্দরভাবে নিজস্ব যুক্তি দিয়ে মানুষের সঙ্গে কথা বলে সেটা মোকাবেলা করা যায় তা শিখতে হলে শিখতে হবে খোকনের কাছ থেকে। ওর ভালো নাম আলমগীর জলিল। এ দেশে এক বিখ্যাত নায়ক আছে ওর কাছাকাছি নামের। তার নাম অনন্ত জলিল। তবে আমাদের আলমগীর জলিল ওই নায়কের চেয়ে অনেক বেশি সুদর্শন আর অনেক অনেক বেশি স্মার্ট । আজ আমার এই ছোট ভাই সুদর্শন ও সুশীল আলমগীর জলিল খোকনের জন্মদিন। ওকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আর দোয়া।

মাহফুজুল হক জগলুল

২১ ডিসেম্বর, ২০২১

আরও পড়ুন