লাভলু

এতো পঠনপাঠন আর এতো উত্তম লেখনী ক্ষমতার অধিকারী কিন্তু একই সঙ্গে এমন কঠিন প্রচারবিমুখ ও ব্যক্তিগত ‘এজেন্ডা’বিহীন মানুষ আমি আমার জীবনে আর দেখিনি। আমি যে মাঝেমধ্যে একটু-আধটু লিখি সেও কিন্তু এই মানুষটির ভালোবাসার খোঁচাখুঁচিতে। সুন্দর শার্ট-প্যান্ট পরা, নগরে নগরে গাড়ি নিয়ে ড্রাইভ করা এই মানুষটিকে বাইরে থেকে বোঝা না গেলেও মানুষটি কিন্তু আসলে আলখাল্লা পরা আর একতারা নিয়ে ঘুরে বেড়ানো বহু বাউলের চেয়ে অনেক বেশি খাঁটি একজন বাউল। ফকির লালনের আমলে গাড়ি ছিল না, তাই তিনিও কিন্তু একটা ঘোড়ায় করে ঘুরে বেড়াতেন, তাতে তাঁর বাউল হতে মোটেও অসুবিধা হয়নি। আজ আমার এই বাউল ছোট ভাইটির জন্মদিন। পরম করুণাময়ের কাছে প্রার্থনা, তিনি যেন আমার ভাইটিকে সব সময় ভালো রাখেন, ওর ও ওর পরিবারের সবাইকে সুস্থ রাখেন, সুখে রাখেন, আরো দীর্ঘ সুন্দর জীবন দান করেন।
৯ নভেম্বর, ২০২২
আরও পড়ুন