কিছু কিছু মানুষ আছে, যাদের ভালোবাসায় একধরনের অসাধারণ পবিত্র অপার্থিব গভীরতা আছে, কাছে থাকি বা বহু দূরে থাকি, যাদের ভালোবাসার টান সব সময় স্পষ্ট অনুভব করা যায়। আমাদের দিলীপদা তেমন একজন মানুষ, কাছে থাকি বা দূরে থাকি তার পরিপূর্ণ ভালোবাসা স্পষ্ট অনুভব করি সব সময়। আজ আমার এই বড়ো ভাইটির জন্মদিন। পরম করুণাময়ের কাছে প্রার্থনা, তিনি যেন আমার ভাইটিকে এবং তার পরিবারের সবাইকে সর্বদা ভালো রাখেন, সুস্থ রাখেন, জগতের মহা আনন্দযজ্ঞের মধ্যে শামিল রাখেন সব সময়।
৯ জুন, ২০২০