মালদ্বীপে প্রথম দিন

কিছুদিন আগে শ্রীলঙ্কার জনধিক্কৃত প্রসিডেন্ট পালিয়ে মালদ্বীপে চলে এসেছিলেন। ১৪৪৩ সালে ইবনে বতুতাও দিল্লির সুলতানের হাত থেকে বাঁচতে পালিয়ে মালদ্বীপে চলে এসেছিলেন। আজ আমিও সপরিবারে স্বইচ্ছায় মালদ্বীপ এসেছি, উনাদের মতো পালিয়ে আসিনি। মালদ্বীপে এসে ইবনে বতুতা লিখেছিলেন যে, মালদ্বীপে বিবাহ করা খুব সহজ আর এখানে দেনমোহরও খুব কম। বিয়ে করা খুব সহজ বলেই বোধ হয় তিনি মালদ্বীপে চার চারটা বিয়ে করেছিলেন। লুঙ্গি পরে খালি গায়ে মালদ্বীপের সাদা বালুর সৈকতে বসে সূর্যাস্ত দেখতে দেখতে এখন ভাবছি, একটি মাত্র বিবাহের উত্তাপেই ত্রিশ বছর পরও এখনো আমার কর্ণগহ্বর থেকে প্রায়শই উত্তপ্ত বাষ্প নির্গত হয় আর ইবনে বতুতা কী করে মাত্র দুই বছরে মালদ্বীপে অবস্থানের পরিসরে চার চারজন পত্নী গ্রহণ করলেন। সব ব্যাপারে ইবনে বতুতার আমি খুব একনিষ্ঠ ফ্যান হলেও এ ব্যাপারে তাঁকে সমর্থন করতে পারছি না।

৪ অক্টবর, ২০২২

প্যারাডাইস আইল্যান্ড, মালদ্বীপ

 

আরও পড়ুন