শ্রীলঙ্কার মহা ওইয়া পার্বত্য নদী

শ্রীলঙ্কার মহা ওইয়া পার্বত্য নদীটি কান্দির উঁচু অঞ্চল থেকে পশ্চিম দিকে প্রায় একশ মাইল পথ পাড়ি দিয়ে মিশেছে ভারত মহাসাগরে।

পাহাড়ি নদীটি এককথায় অপূর্ব। বিশাল পাথরের বুক চিড়ে বয়ে চলেছে অগভীর স্বচ্ছ পানির স্রোত। প্রায় ১০ লাখ মানুষের বসতি এই নদীর পারে। এ নদীর পারেই পিন্নাওয়ালা শহরের হাতি আশ্রয়শালার (Elephant Orphanage) হাতিদের পরম আদরের সঙ্গে নদীতে গোসল করানো হয়। ওদের গা যখন ডলে ডলে পরিষ্কার করা হয়, তখন হাতিগুলো চোখ বন্ধ করে ভীষণ আরামে মহা ওইয়ার ঠাণ্ডা পানিতে শুয়ে থাকে। কোনো মানুষকে অমন স্বচ্ছ নদীর জলে অমন আদর করে গোসল করিয়ে দিলে তার কেমন লাগতো?

৯ অক্টোবর, ২০২২

 

আরও পড়ুন