স্থপতি মুস্তফা খালিদ পলাশ

আমার জীবনে আমি অনেক ক্রিয়েটিভ মানুষ দেখেছি, তবে একজন মানুষের মধ্যে একই সঙ্গে অসংখ্য মাধ্যমে ও বিষয়ে প্রচণ্ড রকমের গভীর ক্রিয়েটিভিটির উপস্থিতি শুধু একজন মানুষের মধ্যেই দেখেছি, সে হলো স্থপতি মুস্তফা খালিদ পলাশ। সে ব্যাপারে বিস্তারিত লিখছি না, কেননা এ জিনিসটা প্রায় সবাই-ই জানে। আমি এখন বসে আছি সুদূর মঙ্গোলিয়ার দিগন্ত বিস্তৃত স্টেপস অঞ্চলে। এখনকার সম্মোহনী ল্যান্ডস্কেপ মানুষকে সব কিছু ভুলিয়ে যাযাবরমনস্ক করে তোলে, তার পরও প্রিয় বন্ধু পলাশের জন্মদিনের কথা মনে পড়ছে। বন্ধুর জন্মদিনে পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি, তিনি যেন আমার বন্ধুটিকে ও ওর পরিবারের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন ও সুখে রাখেন।

আরও পড়ুন