আমরা পাঁচ ভাই। আমি সবার বড়, তাই আমার চার চারটা ছোট ভাই (আলহামদুলিল্লাহ)। সে কারণে আমার কোনো ছোট ভাইয়ের অভাব ছিল না। তার পরও মারুফ কেমন করে যেন আমার প্রিয় ছোট ভাই হয়ে গেল। ছোট ভাই হিসেবে মারুফের ওপর আমি অনেক জ্বালাতন করি; কিন্তু মারুফ কখনো রাগ করে না, আমার সব জ্বালাতন সর্বদা হাসিমুখে সহ্য করে।
হযরত ওমর (রা.) বলেছিলেন,
মানুষ চেনা যায় দুইভাবে, যখন সে প্রতিবেশী হয় আর যখন সে একত্রে ভ্রমণ করে।
পৃথিবীর বহু দেশ ভ্রমণে মারুফ আমাদের দলে ছিল। তাই আমাদের যৌথ ভ্রমণ অভিজ্ঞতা অনেক ব্যাপক আর হযরত ওমর (রা.)-এর সূত্র অনুযায়ী ভ্রমণকালে মারুফকে খুব ভালোভাবে চিনেছি এবং সে পরীক্ষায় সে দারুণভাবে উত্তীর্ণ।
আজ আমার এই সরল মনের প্রিয় ভাইটির জন্মদিন। পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি, তিনি যেন আমার ভাইটিকে ও ওর পরিবারের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন ও সুখে রাখেন।
১৯ সেপ্টেম্বর, ২০২২