মনুষ্য চরিত্রের একটা প্রধান সীমাবদ্ধতা হলো, একদিকে খুব ভালো তো অন্যদিকে মাঝারি। একদিকে চরম একাগ্র তো অন্যদিকে লক্ষ্যহীন। একদিকে সংসারী তো অন্যদিকে বোহেমিয়ান। একমাত্র মামনুনের মধ্যে দেখলাম একটা অভূতপূর্ব সমন্বয় আর সামঞ্জস্য। ও যেমন মেধাবী তেমন বিনয়ী। যেমন আড্ডাবাজ আবার তেমন সংসারী। যেমন সৃষ্টিশীল তেমন উদার। যেমন বিজ্ঞানমনস্ক তেমন ধার্মিক।
এই সমঞ্জস্যপূর্ণ প্রিয় ভাইটির জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা আর দোয়া।
( ছবিটি ফেসবুক ওয়াল থেকে নেওয়া)
১১ ডিসেম্বর, ২০২২