নাসিমুল আলম রুবেল

আমি শচীন দেব বর্মনকে দেখিনি, রুবেল ভাইকে দেখেছি। সেই ১৯৭৬-৭৭ সাল হতে মির্জাপুর ক্যাডেট কলেজ থেকেই রুবেল ভাইয়ের গলায় বিচিত্র অনুনাসিক কণ্ঠস্বরের শচীনকর্তার গানসহ নানা রকমের গান শুনে আসছি। আজও চোখ বন্ধ করলেই দেখতে পাই, বিশাল স্টেজে দাঁড়িয়ে রুবেল ভাই দর্শক মাতিয়ে গান করছেন আর হাসান ভাই উনার পাশে দাঁড়িয়ে মিষ্টি হাসি হাসি মুখে মাথা কাত করে তবলা বাজাচ্ছেন। আমাদের অনেকেরই জীবনের অনেক রুক্ষ আর ক্লান্ত-বিমর্ষ সময়ে রুবেল ভাইয়ের গান উজ্জীবিত করছে, প্রশান্ত করেছে আর বরাবরই মুগ্ধ করেছে।
গানসহ প্রখ্যাত ফার্মাসিস্ট রুবেল ভাইয়ের অনেক গুণের মধ্যে প্রধান একটা গুণ হলো তাঁর সদা চলমান নীরব দানশীলতা। আমার জীবনে আমি যখনই জনহিতকর কোনো কাজের সঙ্গে জড়িত হয়েছি সব সময়ই রুবেল ভাইকে সঙ্গে পেয়েছি। তিনি এতোটা নীরবে পাশে এসে দাঁড়ান যে অন্য কেউ জানতেই পারে না তিনি এর সঙ্গে কতোটা জড়িত। আমার এই প্রিয় ভাইটির জন্মদিন শুভ হোক, আনন্দময় হোক। পরম করুণাময়ের কাছে প্রার্থনা, তিনি যেন আমার ভাইটি ও তাঁর পরিবারের সবাইকে অনেক অনেক সুখে রাখেন, সুস্থ রাখেন, ভালো রাখেন।

৭ আগস্ট, ২০২২

আরও পড়ুন