প্রত্যেক মানুষই স্বপ্ন দেখতে ভালোবাসে, কিন্তু প্রিয় বন্ধু বিকাশকে খুব কাছে থেকে না দেখলে জানতেই পারতাম না, একটা মানুষের স্বপ্ন কতো সুতীব্র আর গভীরভাবে সৎ হতে পারে। আমরা যখন স্বপ্ন দেখি তখন আধো বিশ্বাস আর আধো অবিশ্বাস নিয়ে স্বপ্ন দেখি, কিন্তু বিকাশ স্বপ্ন দেখে ১০০% সুস্পষ্ট বিশ্বাস নিয়ে। এখানেই বিকাশের সঙ্গে আমরা যারা সাধারণ তাদের তফাৎ। অনাদিকাল থেকে পৃথিবীকে যাঁরা বদলে দিয়েছেন তাঁরা সবাই এমন স্বপ্ন দেখতেন; কিন্তু তাঁদের আশপাশের অনেক মানুষই তখন তাঁদের পাগল ভাবতো। আমরাও মাঝে মাঝে বিকাশকে পাগল বলি; কিন্তু আমরা বারবার ওর স্বপ্নের কাছে পরাজিত হয়েছি। আমি চাই, আমরা যেন এমনই বারবার ওর আর ওর স্বপ্নের কাছে পরাজিত হই। বিকাশের স্বপ্নের জয় হোক। পরম করুণাময়ের কাছে ওর জন্মদিনে এই আমার একান্ত প্রার্থনা।
১৭ সেপ্টেম্বর, ২০২২